৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

বাগেরহাটে কাড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া কাদ¤ি\^নী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের (জে এস সি পরীক্ষার্থী) বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি খন্দকার জাহিদ হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক সুরেশ চন্দ্র বাড়ই, কাদ¤ি\^নী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দেব, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, পি টি এ কমিটির সভাপতি অর্জুন কুমার দাস, এস এম সি কমিটির সহ সভাপতি শেখ মোকাদ্দেস হোসেন ,কাড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বিল্লাল হোসেন, “হেল্প জোন বাগেরহাট” এর কর্মকর্তাবৃন্দ, অভিভাবক-শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

Thank you for reading this post, don't forget to subscribe!

আলোচনা শেষে পরীক্ষার্থীদের বিদ্যালয়ের অন্যান্য শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক, কমিটির সদস্য, বালিকা বিদ্যালয় ও “হেল্প জোন বাগেরহাট” এর পক্ষ থেকে প্রীতি উপহার প্রদান করা হয়। এসময় বিদায়ী শিক্ষার্থীদের কান্নায় হলরুম জুড়ে এক আবেগঘন পরিবেশের অবতারণা হয়।শেখ সাইফুল ইসলাম কবির

Loading