৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৩
শিরোনাম:

ডে-নাইট টেস্টের বল নিয়ে আকাশ থেকে নামবে প্যারাট্রুপাররা

মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দিয়ে প্যারাস্যুটে ইডেনে নেমে এসে ভারত ও বাংলাদেশ দুই দলের অধিনায়কের হাতে টেস্ট ম্যাচের বল তুলে দেবেন সেনাকর্মীরা। ভারতের প্রথম দিনরাতের গোলাপি বলের টেস্ট স্মরণীয় রাখতে এমনটাই পরিকল্পনা সিএবির।

Thank you for reading this post, don't forget to subscribe!

সিএবির সচিব অভিষেক ডালমিয়া বলেন, ‘‘প্যারাট্রুপাররা দুটি গোলাপি বল নিয়ে আকাশ থেকে নেমে ভারত ও বাংলাদেশের অধিনায়কের হাতে তুলে দেবেন। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতরের সঙ্গে কথা হয়েছে।’’

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, প্রথম তিন দিনের সব টিকিট শেষ। শুক্রবারই তিনটি গোলাপি বল এসে পৌঁছায় ইডেনে।-আনন্দবাজার

Loading