৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১০
শিরোনাম:

শেখ হাসিনা নির্বাচনভিত্তিক রাজনীতি করেন না : ওবায়দুল কাদের

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার ভিশন শুধু পরবর্তী নির্বাচন নয়। তার চিন্তা ভবিষ্যৎ নিয়ে।এটা আমাদের মনে রাখতে হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওবায়দুল কাদের বলেন, আমরা আজকে গর্ব করে বলতে পারি, গত ৪৪ বছরে বাংলাদেশের সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধুর রক্তাক্ত বিদায়ের পর আমরা আজ একথা বুক ফুলিয়ে বলতে পারি, শেখ হাসিনার মতো সৎ রাজনীতিক ও রাষ্ট্রনায়ক এদেশে আগে আসেনি। আমরা গর্ব করে বলতে পারি, গত ৪৪ বছরে সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। দেশের সবচেয়ে সফল ক‚টনীতিকের নাম শেখ হাসিনা।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ করবো নেত্রী যে শুদ্ধি অভিযান শুরু করেছেন, তা যেকোনও মূল্যে সফল করতে হবে। দুর্নীতিবাজ, মাদকসেবী, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও ভূমিদস্যুদের না বলুন। এটাই হচ্ছে শেখ হাসিনার শুদ্ধি অর্জন। সৎ সাহস আছে বলেই বঙ্গবন্ধু কন্যা নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। আমরা তাকে স্যালুট করি।

Loading