৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

ইয়াবা দুইশ পিচ সহ উলফা আলামিন আটক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ২০০ পিস ইয়াবাসহ মো.আলামিন ওরফে উলফা আলামিন (২৭) কে আটক করেছে পুলিশ। সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তবে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.আবুল হোসেন জানান, আলামিন দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের পাশাপাশি বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিক্তিতে সোমবার ভোরে তার বাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করা হয়।

Loading