৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১০
শিরোনাম:

ধর্মঘট ও মানুষকে জিম্মি করা আমরা সমর্থন করি না : মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সড়ক পরিবহন আইনের বিষয় মালিক-শ্রমিকদের দাবি ও আপত্তি থাকলে টেবিলে বসে সমাধান করার আহ্বান জানিয়ে পরিবহন ধর্মঘটকারীদের উদ্দেশ করে নাসিম বলেন, মানুষকে জিম্মি করে কোনও রাজনীতি আমরা অতীতে করি নাই, ভবিষ্যতেও করবো না। পেঁয়াজের মূল্য বৃদ্ধি ও চালের দাম বিষয়ে খাদ্য, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

পেঁয়াজের দাম বাড়ানোর পর এখন চালের দাম বাড়ানোর ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত এমন কোনও কাজ নেই যা করতে পারে না। কিছু অসাধু ব্যবসায়ী মানুষের ক্ষুধা নিয়ে মুনাফা করতে চায়। আরেকটি চিহ্নিত মহল মানুষের ক্ষুধা নিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রাজনীতি করতে চায়। বিএনপির সরকার পতনের দাবির বিষয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, ‘বার বার সরকার পতনের হুঙ্কার দিতে বিএনপির মুখ ব্যথা করে না?

মোহাম্মদ নাসিম বলেন, সড়কের ব্যাপারে আমরা সব সময় বলেছি যে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যে আইনটি করা হয়েছে, আমরা মনে করি তা বাস্তবায়নের পথে রয়েছে। জনগণকে আমরা অনুরোধ করবো, দেশবাসীকে আমরা অনুরোধ করবো— কষ্ট হলেও আপনারা আইন বাস্তবায়নে আমাদের সহযোগিতা করুন। এ সময় আমাদের দায়িত্ববান ব্যক্তিদের অনুরোধ করবো— ধর্মঘট নিয়ে একটু সতর্কভাবে বলার পরামর্শ দেন।’

প্রধানমন্ত্রীকে বিএনপির দেওয়া চিঠির সমালোচনা করে নাসিম বলেন, হঠাৎ করে দেখলাম তারা প্রধানমন্ত্রীকে চিঠি দিলো। পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে তারা এই বিষয় নিয়ে একটি শব্দও বলে নাই। চিঠি দিয়ে চুক্তির কথা বলেছে। চুক্তিতো কোনোটাই হয়নি, হয়েছে সমঝোতা স্মারক। এই কথা বলার অর্থটা কী?

Loading