৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৬
শিরোনাম:

কলাপাড়ায় আয়কর মেলার উদ্বোধন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় দু’দিন ব্যাপী আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গললবার সকালে পৌর শহরের শেখ কামাল অডিটরিয়মে এ মেলার উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অলহাজ¦ অধ্যক্ষ মো.মুহিববুর রহমান এমপি। বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আবুল বাসার আকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এস রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌরশহর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম,কলাপাড়া কর অঞ্চল সার্কেল-২০ এর কর কমিশনার মো.কামরুজ্জামান সেরনিয়াবাত। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ অন্যান্য পেশাজীবি মানুষ কর দিতে
মেলার সহায়তা নেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading