বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি বিচ্ছিন্ন সংকট নয়, এটি সরকারের ব্যর্থতা। এসবের দিকে সরকারের নজর নেই। তাদের নজর মেগা প্রজেক্টের দিকে। টাকা বাড়িয়ে বিদেশে প্রাচার করা। ইতোমধ্যে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া জেল থেকে বের হলে সংকট কাটিয়ে উঠা সম্ভব হতো। সরকার যদি খালেদা জিয়ার সাথে আলাপ আলোচনা শুরু করতেন তাহলে দেশ ও জাতিকে মুক্ত করা যেত। বাংলাদেশ এখন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।
মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা সংকট কাটিয়ে উঠতে পারছি না। দুই বছর হলো একজনকেও ফেরত পাঠানো যাচ্ছে না। এ সরকারের কোন দেশের সাথে ভালভাবে কথা বলতে পারছে না বলেই সফল হতে পারছে না। সরকার যে সড়ক পরিবহন আইন করেছে এটা বাস্তবসম্মত নয় বলেই এ ধরনের ধর্মঘটে পড়তে হচ্ছে। সড়ক পরিবহনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার বলেও মনে করেন তিনি।
![]()