৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৫
শিরোনাম:

কলাপাড়ায় সম্মেলনে দুই গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি, আহত ১০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন পন্ড হয়ে গেছে। কমিটি
গঠনকে কেন্দ্র করে প্রতিদ্বন্ধী দুই গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি, ভাংচুরের কারণে প্রথম অধিবেশন শেষে এ সম্মেলন প্রক্রিয়া পন্ড হয়ে যায়। এক পর্যায়ে হাতাহাতি ও মারধরে রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমানসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দ্রুত সম্মেলনস্থল ত্যাগ করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার বিকেলে হট্টগোলের ঘটনায় অন্তত ১০ জন জন আহত হয়েছে। এর মধ্যে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল গাজী ও আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাচ্চু মোল্লা রক্তাক্ত জখম হয়েছেন।
সম্মেলনে হামলা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় চম্পাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেনকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত থাকায় চম্পাপুর ইউনিয়নের কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

Loading