৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৪
শিরোনাম:

ভবন থেকে পড়ছে লাখ লাখ টাকা, কুড়োতে হুড়োহুড়ি (ভিডিও)

অনলাইন ডেস্ক : সুউচ্চ ভবনের সাত তলা থেকে নিচে পড়ছে লাখ লাখ টাকা। আর সেই টাকা কুড়োতে শুরু হয় পথচারীদের হুড়োহুড়ি। গতকাল বুধবার ভারতের কলকাতায় এ ঘটনা ঘটেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বুধবার দুপুরে ২৭ বেন্টিঙ্ক স্ট্রিটে এম কে পয়েন্ট নামে একটি বহুতল থেকে হঠাৎ টাকার বান্ডিল পড়তে শুরু করে। সেই দৃশ্য দেখে পাশ থেকে ছুটে আসেন বহু মানুষ। তারা টাকার বান্ডিল কুড়োতে থাকেন।

সাত তলার উপরের একটি জানালা থেকে ওই টাকা ফেলতে দেখা যায় এক ব্যক্তিকে। নিচে থাকা নিরাপত্তারক্ষী ও অন্য কয়েকজন সেই টাকা কুড়িয়েছেন বলে আশপাশের দোকানদাররা জানিয়েছেন।

ওই ভবনের উল্টোদিকের চায়ের দোকানদার রমেশ মাহাতো বলেন, ‘হঠাৎ করে দেখি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তাকাতেই দেখি উপর থেকে টাকা পড়ছে। বেশির ভাগ টাকাই বিল্ডিংয়ের পার্কিং এলাকায় পড়েছে। সেই টাকা নিরাপত্তারক্ষীরা কুড়িয়ে নিয়েছেন। রাস্তাতেও পড়েছে। অনেকে কুড়িয়ে নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘উপরে এক ব্যক্তি যে জানালা দিয়ে টাকা ফেলছে, সেটাও দেখেছি আমরা। ঘণ্টাখানেক পরে পুলিশ এসে কয়েক জনের কাছ থেকে অল্প কিছু টাকা উদ্ধারও করেছে।’

Loading