৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৯
শিরোনাম:

প্রকাশ্যে শিল্পা শেঠিকে চুম্বনের পর চুম্বন, ভিডিও ভাইরাল

দশ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন বলিউডের অন্যতম আবেদনময়ী শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রা। আর এ উপলক্ষে জাপানে পাড়ি দিলেন রাজ-শিল্পা। সেখানে গিয়েই তাঁরা পালন করলেন বিবাহবার্ষিকী।

Thank you for reading this post, don't forget to subscribe!

একসঙ্গে পথ চলার সেই দিনটিকে স্মরনীয় করে রাখতে জাপানে গিয়ে একটি ভিডিও শেয়ার করেন শিল্পা শেঠি। সেখানে ক্যামেরার সামনে এক নাগাড়ে চুম্বন করতে দেখা যাচ্ছে রাজ-শিল্পাকে। রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠির সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠির ভালবাসার গল্প প্রকাশ্যে আসে। যেখানে শিল্পা জানান, রাজ তাকে একটি রেস্তোরাঁয় বসিয়ে একেবারে রূপকথার গল্পের মতো বিয়ের প্রস্তাব দেন। ৫ ক্যারেটের হীরের আংটি দিয়ে শিল্পাকে বিয়ের প্রস্তাব দেন শিল্পপতি রাজ কুন্দ্রা। যা দেখে কার্যত অবাক হয়ে যান শিল্পা শেঠি।

https://www.instagram.com/p/B5Jj-KuhaFh/?utm_source=ig_embed

Loading