একটির ওপর আরেকটি নয়, মোট ৯টি জিন্স পরেছিলেন তিনি। এরপর দাম পরিশোধ না করেই দোকান থেকে পালিয়ে যাওয়ার ফন্দি এটেছিলেন।পরে নিরাপত্তা কর্মীর হাতে ধরা পড়লে অভিযুক্ত নারীকে শৌচালয়ে নিয়ে প্যান্ট খোলা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!ভেনেজুয়েলায় ঘটনা এটি। দেশটির সংবাদমাধ্যমে অবশ্য ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। তবে ডিজিটাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি ২০ নভেম্বর ইউটিউবে পোস্ট হয়েছে। এখনও পর্যন্ত সেটি প্রায় ১ লাখ ৭০ হাজার বার দেখা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ, ট্রায়াল রুমে গিয়ে নিজের জিন্সের ওপর আরও জিন্স পরতে থাকেন ওই নারী। দোকানের মোট আটটি জিন্স পরে নেন তিনি। দোকান থেকে বেরিয়েও যাচ্ছিলেন স্মার্টলি। কিন্তু গেটে থাকা এক নিরাপত্তা কর্মীর সন্দেহ হয়। ডাকা হয় নারী নিরাপত্তা কর্মীদের।
অভিযুক্ত নারীকে এবার নিরাপত্তা কর্মীরা শৌচালয়ে নিয়ে যান। সেখানে তাকে জিন্স খুলতে বলা হয়। এই গোটা ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। সেখানে দেখা যাচ্ছে একটির পর একটি মোট আটটি জিন্স খুলছেন ওই নারী।
![]()