২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৭
শিরোনাম:

অদ্ভূত ফটোশ্যুট নবদম্পতির, ছবি ভাইরাল!

বিয়ে হবে আর ফটোশ্যুট হবে না? এ আবার এখন হয় নাকি ? আধুনিক সময়ে সব দম্পতিই বিয়েতে ফটোশ্যুট করে থাকেন। আর এর জন্য নতুন নতুন আইডিয়াও ভেবে বের করেন সকলে। কিন্তু এই দম্পতি যে নতুন উপায় বের করেছে তা দেখে রীতিমতো হতবাক নেট দুনিয়া। এ কী করছেন এই নবদম্পতি ?

Thank you for reading this post, don't forget to subscribe!

যশ ও আনিশা নামে এক ভারতের দক্ষিণী দম্পতি পোস্ট ওয়েডিং ফটোশ্যুট করেছেন একেবারে কাদামাখা মাঠে। আর তাদের ফটোশ্যুটে থমকে গেছেন নেটিজেনরা। দম্পতির নতুন আইডিয়ায় ফটোশ্যুট খানিকটা যেন কুস্তির মত খেলার প্রস্তুতি। এমনটাই জানাচ্ছেন নেটিজেনরা। বিয়ের পর নবদম্পতি রীতিমতো পরিকল্পনা করে কাদা মাখা মাঠে ফটোশ্যুট করিয়েছেন। ক্যামেরার সামনে কাদা মাখা মাঠে নেমে পড়েছেন তারা। মাঠের মধ্যে দুইজনে কাদায় মাখামাখি করেছেন।

ফটোগুলো প্রাথমিকভাবে ফেসবুকে শেয়ার করা হয়। ছবির ফটোগ্রাফার ছবিগুলো ফেসবুকে দিতেই অবাক নেটিজেনরা। এরপরই তা ছড়িয়ে পড়ে টুইটারে। সেখানেও রীতিমতো ভাইরাল হয়ে যায় যশ ও আনিশার এই ছবি। কেউ তাদের নিয়ে ট্রোল করেন। আবার কেউ তাদের জায়গা পছন্দ বা ফটো দেখে রীতিমতো মজা করা শুরু করেন।

একজন রীতিমতো মজা করে বলেছেন, “পোস্ট ওয়েডিং কুস্তি ম্যাচের প্র্যাকটিস।”

আবার কেউ এই দম্পতির এই ফটোশ্যুট পছন্দও করেছেন। যশ ও আনিশার ছবি দেখে তারা বলেছেন, যেকোনও কৃত্রিম আলো ও স্টুডিও’র চেয়ে এই ছবি অনেকে বেশি ‘ন্যাচারাল’।

Loading