৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

বাগেরহাটে নিখোঁজের ৪ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার চদ্দোহাজারী গ্রামে নিখোঁজের ৪ ঘন্টা পর রিফাত তালুকদার (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বাড়ী থেকে প্রায় ৭৫০ মিটার দূরে একটি পুকুর পড়ের কাদাচাপা ও সুপারী গাছের পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশুটি চদ্দোহাজারী গ্রামে আব্দুল মান্নান তালুকদারের ছেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

হতবাগ্য এই শিশুটির পরিবারের সদস্যরা দাবী করছেন, মাত্র ৪ মাস আগে খালিদ তালুকদার (৬) নামে এক
শিশুকে একই ভাবে সন্ত্রাসীরা হত্যা করে। সে ছিলো নিহত রিফাত তালুকদারের আপন চাচতো ভাই । খালিদ
তালুকদার হত্যা মামলার আসামীরা জামিনে জেল থেকে ছাড়া পেয়ে একই পরিবারের শিশু রিফাত তালুকদারকে
হত্যা করেছে।

ঘটনাস্থল থেকে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, চদ্দোহাজারী গ্রামে আব্দুল
মান্নান তালুকদারের ৫ বছর বয়সী শিশু সন্তান রিফাত তালুকদার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ী বাইরে থেকে
নিখোঁজ হয়। বিকাল সাড়ে বিকালে দিকে ওই বাড়ী থেকে প্রায় ৭৫০ মিটার দূরে একটি বাগানে অন্য
একটি মেয়ে সুপারী কুড়াতে গিয়ে একটি পুকুর পড়ের কাদাচাপা ও সুপারী গাছের পাতা দিয়ে ঢেকে
রাখা অবস্থায় মিশূটির লাশ দেখতে পায়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির রাশ উদ্ধার করে। এই শিশুটির আপর চাচাতো ভাই অধ্যাপক কাওসার তালুরদারে ৬ বছরের শিশু খালিদ তালুকদারকেও মাত্র ৪ মাস আগে সন্ত্রাসীরা অপহরণ করে হত্যা করে।

Loading