নইন আবু নাঈম, বাগেরহাট ঃ সারা দেশে নারী ও শিশু ধর্ষণসহ সকল যৌন সহিংসতা বন্ধের দাবীতে বাগেরহাটে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাদাবন সংঘ ও বাধন নামে দুটি বেসরকারী উন্নয়ন সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
Thank you for reading this post, don't forget to subscribe!মানববন্ধনে বক্তব্য রাখেন বাদাবন সংঘের প্রোগ্রাম ম্যানেজার নাঈমা জাহান, লায়লা খাতুন, আমিনুল ইসলাম, বাধনের প্রজেক্ট কোয়াডিনেটর মো. মুসফিকুল ইসলাম, প্রজেক্ট অফিসার মামুন আহম্মেদ, জয়নাল সরদার, তানজিম আহম্মেদ প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তারা, বাগেরহাটসহ সারা দেশে নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন, ধর্ষণসহ যৌন হয়রানির মত স্পর্শকাতর ঘটনা প্রতিরোধে সমাজের সকল বিবেকবান মানুষের প্রতি আহ্ধসঢ়;বান জনান। তারা এসব অপরাধের সঙ্গে জড়িত সকলের কঠোর শাস্তির দাবি জানান।
![]()