৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৮
শিরোনাম:

ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলন উদ্বোধন ঘোষণা করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহানগরীর দুই শাখার সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে বেলা ১১টার দিকে সম্মেলনস্থলে পৌঁছান তিনি।

এ সময় শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে সম্মেলনে প্রধান অতিথির শেখ হাসিনাকে স্বাগত জানান ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশন থেকে মহানগরের দুই অংশের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

Loading