৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৮
শিরোনাম:

দেশ এখন হত্যা-সন্ত্রাস ও নারী নির্যাতনের রোল মডেল : মির্জা ফখরুল ইসলাম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নারী অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মির্জা ফখরুল বলেন, শুধু দেশে নয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে নারীরা কাজ করতে গিয়ে হত্যা ও নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরছেন। আর তা নিয়ে উপহাস করছেন সরকারের মন্ত্রীরা। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিচার বিভাগ, প্রশাসনসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে সরকার।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে যারা দুর্বল—শারীরিকভাবে একটু নাজুক, তারা সবচেয়ে বেশি অনিরাপদে আছেন। এখানে দুমাসের শিশু থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধা অথবা তরুণ যুবক, ভাই-বাবা— কেউ নিরাপদে নেই। কারণ, বাংলাদেশ এখন সন্ত্রাসের জনপদ।

Loading