৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৬
শিরোনাম:

কারা কর্তৃপক্ষ ও পুলিশের কেউ জানে না মানে সর্ষের মধ্যে ভূত আছে

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার আইন ও সালিশ কেন্দ্রের এক মামলার শুনানিতে পত্রিকার প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় আদালত বলেন, আইএসের টুপি নিয়ে পত্রিকায় দেখলাম- পুলিশ বলছে তারা এ বিষয়ে জানে না। অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে টুপি কারাগার থেকে যায়নি! তাহলে টুপি দিল কে? আইএসের টুপি ফেরেশতা দিল নাকি শয়তান দিল?

প্রসঙ্গত, হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলার রায়ের দিন আইএসের টুপি পড়ে আদালতে হাজির হন দুই আসামি। এ সময় তারা আঙ্গুলি উচিয়ে উচ্ছাস প্রকাশ করেন। পুলিশ বলছে, আইএসের টুপি কিভাবে এল তারা এ বিষয়ে কিছুই জানে না। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Loading