৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৮
শিরোনাম:

বাংলাদেশের প্রথম ফিল্ম মার্কেটিং ও ডিস্ট্রিবিউটিং এজেন্সির আত্মপ্রকাশ

উন্মোচিত হলো বাংলাদেশের প্রথম সিনেমা নির্মাণকারী প্রতিষ্ঠানসমূহের সাহায্যকারী প্রতিষ্ঠান ঢাকা টকিজ। প্রতিষ্ঠানটি সিনেমা প্রমোশন, পিআর, মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করবে। এছাড়াও ঢাকা টকিজ কন্টেন্ট ম্যানেজমেন্ট এবং কন্টেন্ট সিকিউরিটি নিয়ে কাজ করবে। আগামী বছরের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘মিশন এক্সট্রিম’র সঙ্গেও আছে এ প্রতিষ্ঠান।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশে সর্বপ্রথম তারকা শিল্পীদের কর্পোরেট ব্রান্ড অ্যাম্বাসেডর ও টেলিভিশন এবং অনলাইন ভিত্তিক কমার্শিয়াল কাজে সহায়তা প্রদান করবে।  ঢাকা টকিজের সহপ্রতিষ্ঠাতা রমিম রায়হান জানান, ইতোমধ্যে সুপার স্টারসহ বিভিন্ন স্টারদের সাথে কর্পোরেট প্রতিষ্ঠানের সমন্বয় ঘটিয়েছি এবং সামনে আরো অনেকেই প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত হবেন। এরমধ্যে আমরা কয়েকটা ফিল্মের এন্টিপাইরেসি নিয়ে কাজ করেছি।

ঢাকা টকিজের অন্য একজন সহ-প্রতিষ্ঠাতা এবিএম মাহবুবুর রহমান বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আমি গ্রামীণফোনসহ ও বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজ করেছি। আমরা তারই আলোকে গত পাঁচ বছর ধরে বাংলাদেশের সবগুলো সিনেমা হলে দেশের সবগুলো বড়বড় ও নামকরা কোম্পানির বিজ্ঞাপন প্রচার করছি। এদের মধ্যে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক,  ইউনিলিভার, প্রাণ, আকিজ, স্কয়ার কে নেই? সামনে আরো বড় অনেক কিছু করবো। সময় হলেই সবাই দেখা যাবে।

ঢাকা টকিজের অন্য আরেকজন সহপ্রতিষ্ঠাতা কামরুজ্জামান সাইফুল বলেন, একজন প্রযোজক শুধু তার সিনেমাটা বানাবেন এরপর পুরোটা দায়িত্ব আমরা নিয়ে নেব প্রমোশন, মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন সবকিছুর জন্যই। কারণ সিনেমাটা বানানোই শেষ কথা নয় সেল করা অর্থাৎ আয় করাটাই হওয়া উচিৎ মুখ্য উদ্দেশ্য। বলে রাখা ভালো আয়নাবাজি ও রাজনীতি ছবির মতো সুপারহিট সিনেমার ডিস্ট্রিবিউশন করেছে ঢাকা টকিজ আবার ভুবনমাঝি সিনেমার মতো জীবন ঘনিষ্ট সিনেমার ও ডিস্ট্রিবিউটর ছিলাম।

রমিম রায়হান আরও বলেন, ঢাকা টকিজের প্রত্যেকেই আমরা সিনেমা মার্কেটিং নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। সিনেমা মার্কেটিং এর সেরা লোকগুলোর একটা প্লাটফর্ম হলো ঢাকা টকিজ। দেশের সবচেয়ে ভালো পোস্টার আর ফিল্ম মার্কেটিং নিয়ে যারা অন্য শীর্ষ প্রতিষ্ঠানে কাজ করে তারাও আমাদের সাথে যুক্ত হয়েছে। সিনেমা হলে বিজ্ঞাপন নিয়ে নিয়ে আমাদের অভিজ্ঞতা ব্যাপক, বিজ্ঞাপন ছাড়াও স্পন্সর মার্কেটিং এ ঢাকা টকিজ একক ও অগ্রগণ্য।

দেশ ছাড়িয়ে ভারতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সাথেও আমাদের চুক্তি হচ্ছে। সামনে আরও অনেক বড় প্রজেক্টরগুলোর সাথে যুক্ত হচ্ছি।

Loading