৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৬
শিরোনাম:

কলাপাড়ায় চার বখাটের বিরুদ্ধে মামলা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আটজন বখাটের
বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলাটি দায়ের করেন। পুলিশ মো.সরোয়ার হোসেন (২০), নোমান (২০), হাসান গাজী (২১) ও নাজমুল (২০) গ্রেফতার করেছে। এদের বাড়ী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে। মামলার বিবরন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থী মাদ্রসায় যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বখাটে মামুন। বিষয়টি ওই শিক্ষার্থীর বাবা মাদ্রাসার প্রিন্সিপালসহ স্থানীয় কয়েকজনকে জানান।
ঘটনার দিন পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বখাটে মামুনসহ তার সহযোগিরা শিক্ষার্থীর ওপর শ্লীলতাহানির চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়রা দেখে চারবখাটে যুবককে আটকে রেখে পুলিশে খবর দেয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ উপ-পরিদর্শক মো.আলমগীর হোসেন জানান, নীলগঞ্জের দৌলতপুর সালেহিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেনীর ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে ক্লাশ করে বাড়ী ফেরার পথে তাহেরপুর গ্রামের টিলারের কাছে গতিরোধ করে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় স্থানীয় মানুষ বখাটেদের আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতদের মঙ্গলবার
সকালে আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, স্থানীয়রা যৌন নীপিড়নের সঙ্গে জড়িত চার জনকে আটক পুলিশের কাছে হস্তান্তর করে। মামলায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

Loading