৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৬
শিরোনাম:

কুমিল্লায় কৃষি ব্যাংকে ভল্টের তালা ভেঙে ১১ লাখ টাকা লুট!

জেলার চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়নের কৃষি ব্যাংকের মিয়াবাজার শাখায় কৃষি ব্যাংক ভল্টের তালা ভেঙে ১১ লাখ ১৫ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ জানায়, জনবহুল মিয়া বাজারের সালমান হায়দার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের মিয়া বাজার শাখাটিতে গভীর রাতে ব্যাংকের জানালা কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা ভল্টের তালা ভেঙে প্রায় ১১ লাখ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

কুমিল্লা পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম বিপিএম বার পিপিএম এর নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্ আল মামুন, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান ও জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিম। এ সময় পুলিশ বিষয়টি তদন্ত করার স্বার্থে ব্যাংকের পিয়ন ও দুজন নৈশ প্রহরীকে পুলিশি হেফাজতে রাখে।

পুলিশ কর্মকর্তারা জানান, এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। অতি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

Loading