৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১০
শিরোনাম:

বিএনপি কার্যালয়ের সামনে থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ৭জনকে আটক করেছে সাদা পোশাকধারী পুলিশ। আটককৃতদের নাম জানা যায়নি তবে এরা সাধারণ বিএনপির কর্মী বলে জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রত্যক্ষর্শীরা জানায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলার বইয়ের দোকানোর সামনে অবস্থান করছিলেন। এ অবস্থায় পল্টন থানা পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

তবে বিএনপি কার্যালয়ের সামনে কর্তব্যরত মতিঝিল জোনের পুলিশের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ জানান, কাউকে আটকের কোনো তথ্য তার কাছে নেই।

এর আগে দুপুর ১২ টায় আফরোজা আব্বাস সহ বেশ কিছু নারী নেত্রীদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার আপিল শুনানি কে কেন্দ্র করে সকাল থেকেই কেন্দ্রীয় কারযালয়ের সামনে পুলিশের বেশ সংখ্যক সদস্যের উপস্থিতি লক্ষ করা গেছে।

Loading