বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদালতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট আজ আদালতে দাখিলের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে এ প্রতিবেদন তৈরি না হওয়াতে তা আজ আদালতে দাখিল করা হয়নি। এসময় খালেদা জিয়ার জামিন শুনানিতে খালেদার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল না করা নিয়ে হৈচৈ করেছেন দলটির আইনজীবীরা। একপর্যায়ে প্রধান বিচারপতিসহ ৬ জন বিচারক এজলাস ছেড়ে উঠে যান।
Thank you for reading this post, don't forget to subscribe!মাহবুবে আলম বলেন, আজ বিএনপির আইনজীবীরা আদালতে যা করল তা আমার জীবনে কখনো দেখিনি। এটি আদালত অবমাননার সামিল। জনসভায় যেরকম হট্টগোল হয় আদালতে সেরকম হইচই শুরু করেন বিএনপির আইনজীবীরা। এটি নজিরবিহীন, এমনটি মেনে নেয়া যায় না।
অ্যাটর্নি জেনারেল বলেন, বাইরের আন্দোলনকে এজলাসে নিয়ে আসার চেষ্টা করছে আসামিপক্ষের আইনজীবীরা, যেটি কোনো অবস্থাতেই কাম্য নয়। আসামিপক্ষের আইনজীবীদের বিশৃংখ্যলায় আদালত তার কার্যক্রম চালাতে পারেননি। আমি প্রধান বিচারপতির কাছে অনুরোধ করব ভবিষ্যতে এরকম বিশৃংখ্যলা করলে বিশৃংখ্যলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন।
![]()