৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১০
শিরোনাম:

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ রোববার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (০৮ ডিসেম্বর) ঢাকার সব থানায় এবং সারাদেশের জেলা ও মহানগরে এ কর্মসূচি পালিত হবে। শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  এর আগে মির্জা ফখরুলের সভাপতিত্বে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের যৌথসভা হয়। বাংলানিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, আবদুস সালাম আজাদ, রফিকুল ইসলাম মাহতাব, মহিলা দলের সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান প্রমুখ।

Loading