৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম:

রাজাকারদের নির্ভুল তালিকা প্রণয়নের দাবি করলেন মৃণাল কান্তি দাস

রাজাকারদের নির্ভুল তালিকা হলে পরবর্তী প্রজন্ম উপকৃত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (৭ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের আসন্ন ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির এক সভা আয়োজন করা হয়।

মৃণাল কান্তি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণে উজ্জীবিত হয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। অথচ স্বাধীনতার ৫০ বছর হতে চললেও মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে বিতর্ক হয়। রাজাকারদের তালিকা নেই।

সভায় আওয়ামী লীগ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি একই সুতোই গাঁথা উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মো. রশীদুল আলম বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
মো. রশীদুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, হুইপ ইকবালুর রহিম, ড. আবদুস সোবহান গোলাপ, শমী কায়সার প্রমুখ।

Loading