৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৮
শিরোনাম:

কেরাণীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, দগ্ধ ২৫, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে

ঢাকার কেরানাীগঞ্জে প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লেগেছে। এতে অন্তত ২৫ জন দগ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রেণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ হয়ে ২৫ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে এ ঘটনার পরপরই ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ছুটে এসেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। বর্তমানে তিনি সেখানে রয়েছেন।

Loading