বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠের লড়াই শুরু হয়েছে আজ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার্স। ওই ম্যাচে সিলেটকে ৫ উইকেটে হারিযেছে চট্টগ্রাম। দিনের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা।
Thank you for reading this post, don't forget to subscribe!এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১ রান তুলেছে কুমিল্লা। কোনো রান যোগ করার আগেই ইয়াসির আলী ফিরে যান মোহাম্মদ নবীর বলে। সৌম্য সরকার ও ভানুকা রাজাপাকসে ক্রিজে আছেন।
কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ : ইয়াসির আলী, ভানুকা রাজাপাকসে, সৌম্য সরকার, ডেভিড মালান, সাব্বির রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, দাসুন শানাকা, আল আমিন হোসেন, আবু হায়দার রনি, মুজিব উর রহমানও সানজামুল ইসলাম।
রংপুর রেঞ্জার্স একাদশ : মোহাম্মদ নাঈম, মোহাম্মদ শেহজাদ, জহুরুল ইসলাম অমি, মোহাম্মদ নবী, ফজলে মাহমুদ, জাকির হাসান, লুইস গ্রেগরি, সঞ্জিত সাহা, তাসকিন আহমেদ, জুনায়েদ খান ও মুস্তাফিজুর রহমান।
![]()