৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৫
শিরোনাম:

ভারত থেকে অনুপ্রবেশকারীদের ফিরিয়ে দেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের নাগরিক নয়, এমন কেউ যদি ভারত থেকে এদেশে প্রবেশ করে তবে তাদেরকে ফিরিয়ে দেয়া হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশের ক্ষতি হবে, এমন কোনো কিছু ভারত করবে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

বোরবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যে বাংলাদেশের ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই।

এসময় রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের পদক্ষেপ প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা নিয়ে শুনানির পর মিয়ানমারের সুর নরম হয়েছে। আমাকে দেশটি সফরে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি বলেছি বাংলাদেশে এসে রোহিঙ্গা যাছাই-বাছাই করতে। আমাদের সেনাপ্রধান মিয়ানমার গিয়েছিলেন, তার যাওয়ায় আলোচনার দ্বার আরও উন্মুক্ত হয়েছে মন্তব্য করেন তিনি।

Loading