৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৮
শিরোনাম:

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস উপলক্ষে ভোর সারে ৬টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তারা নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, জাতীর পক্ষ থেকে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা জানান। রাষ্ট্রপতির প্রস্থানের পর আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের অন্যান্য নেতা।

Thank you for reading this post, don't forget to subscribe!

এরপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন একে একে শ্রদ্ধা নিবেদন করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং  সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানান একাত্তরের বীর শহিদদের প্রতি।

Loading