কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজের শহীদ মিনারে জুতা পায়ে পুস্পস্তবক অর্পণ করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের। মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার সকালে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে জুতা পায়ে তিনি শ্রদ্ধাঞ্জলি দেন। এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা গেছে, সোমবার সকালে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ফুলের তোড়া নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে যান কলেজ চত্বরের শহীদ মিনারে যান অধ্যক্ষ। এ সময় জুতা পায়েই শহীদ মিনারে উঠে পুস্পস্তবক অর্পণ করেন তিনি। এমনকি ফটোসেশন করতেও দেখা যায় তাকে।
এ ব্যাপারে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর গোলাম মোস্তফা জানান, ‘জুতা পায়ে শহীদ মিনারে উঠে অধ্যক্ষ শহীদদের অপমান করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক, আমরা এর তীব্র নিন্দা জানাই।’
জানতে চাইলে জুতা পায়ে শহীদ মিনারে ফুল দেওয়ার বিষয়টি অস্বীকার করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের। তিনি বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটা তার নয়।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মো. আব্দুল কাদের বলেন, ‘জুতা পায়ে শহীদ মিনারে ওঠার ছবিটা আমার নজরে এসেছে। বিষয়টি মাননীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে।’
স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন, ‘এ ধরনের কাজ অত্যন্ত দুঃখজনক, স্বাধীনতাবিরোধী মনোভাব নিয়েই কাজটি তিনি করেছেন।’
![]()