৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৭
শিরোনাম:

রাজাকারের তালিকায় নাম থাকায় ব্যবস্থা চাইলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু

নিউজ ডেস্ক  : মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজাকারের তালিকায় নিজের নাম থাকা নিয়ে প্রতিক্রিয়ায় ঘটনার উৎস খুঁজে আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।বাংলানিউজ২৪.কম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ চেম্বারে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, দাবি একটাই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেই শক্তিকে যারা রাজাকার-আলবদরের তালিকায় যুক্ত করেছে সেটা কীভাবে হলো, তার উৎস কারা, সেটা খুঁজে বের করে আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

Loading