বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সপ্তম আসরের একাদশতম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচের আগে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন রংপুরের অধিনায়ক মোহাম্মদ নবী।
Thank you for reading this post, don't forget to subscribe!রংপুর এর আগে দুইটি ম্যাচ খেলে এখনো কোনো জয় পায়নি। আজ চট্টগ্রাম পর্বে জয় দিয়ে আসর শুরু করতে চায় উত্তরবঙ্গের দলটি। অন্যদিকে ঢাকাপর্বে কুমিল্লা দুটি ম্যাচের একটিতে জয় পেলেও বাকিটায় হেরে মাঠ ছেড়েছিলো। আজও জয়ের আশা নিয়ে মাঠে নেমেছে দাসুন শানাকার দল।
রংপুর রেঞ্জার্স একাদশ : মোহাম্মদ শেহজাদ, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ নবী, টন অ্যাবেল, লুইস জর্জি, মোস্তাফিজুর রহমান, আরাফাত সানি, নাদিফ চৌধুরি, জহুরুল ইসলাম অমি, আল আমিন ও মুকিদুল ইসলাম।
কুমিল্লা ওয়ারিয়র্স : ইয়াসির আলী, ভানুকা রাজাপাকসে, সৌম্য সরকার, ডেভিড মালান, সাব্বির রহমান, দানুস শানাকা, মহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার, সানজামুল ইসলাম, মুজিব উর রহমান ও আলি আমিন হোসেন।
ম্যাচটি সরাসরি দেখুন এখানে . . . .
https://www.youtube.com/watch?v=256XTt0pVuA&feature=emb_logo
![]()