শাহীন খন্দকার : রাজধানীর দুই সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী কে হচ্ছেন, জানতে চাইলে দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত হবে মেয়র নির্বাচনে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Thank you for reading this post, don't forget to subscribe!ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু জানান, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তফসিল ঘোষণা হওয়ার কথা চলতি মাসের ১৮ তারিখের পর। সে অনুযায়ি আগামী বছরের ১৩ মে শেষ হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ। পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী কে হবেন তা পার্টির নীতিনির্ধারক সভায় সিদ্ধান্ত হবে। সম্পাদনা: রাজীব রায়হান
![]()