৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৬
শিরোনাম:

ভিপি নুরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের আহবান বিএনপির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের আহবান জানিয়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ভিপি নুরুকে ছাত্রলীগের সন্ত্রাসীরা, বিশেষ করে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা ডাকসু ভবনের ভিতরে নির্মমভাবে প্রহার করছে। এতে তারা মারাত্বকভাবে আহত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং অবিলম্বে দায়ি ব্যক্তিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানাচ্ছি।

Loading