বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিন ম্যাচ খেলার পর ইনজুরি ও জ্বরে পড়েছিলেন তামিম ইকবাল। ঢাকা প্লাটুনের হয়ে তাই মাঠে নামা হচ্ছিলো না দেশসেরা ওপেনারের। ঢাকা পর্ব শেষে চট্টগ্রামে গিয়েছে বিপিএল। কিন্তু ঘরের ছেলেকে দেখছিলো না চট্টলাবাসী। অবশেষে তাদের খায়েশ পূরণ হতে যাচ্ছে। আজ মাঠে নামছেন তামিম। কুমিল্লা ওয়ারিয়র্সের বিরুদ্ধে টুর্নামেন্টের ১৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন।
Thank you for reading this post, don't forget to subscribe!চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজকের একাদশে তামিম ইকবাল ফেরা ছাড়া আরও একটি আকর্ষণীয় বিষয় আছে ঢাকা শিবিরে। বিদেশি ক্রিকেটারের চারজনই পাকিস্তানি।
বিপিএলে এখন পর্যন্ত সমানাবস্থানে আছে ঢাকা ও কুমিল্লা। দুদলই চারটি করে ম্যাচ খেলেছে। দুটি হারের বিপরীতে জয় দুটি করে। ৪ করে পয়েন্ট নিয়ে ঢাকা চার নম্বরে ও কুমিল্লা পাঁচ নম্বরে আছে। আজ যেকোনো এক দলের এগিয়ে যাওয়ার পালা।
ঢাকা প্লাটুন একাদশ : তামিম ইকবাল, আনামুল হক বিজয়, মুমিনুল হক, জাকির আলী, আসিফ আলী, শহীদ আফ্রিদি, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদি হাসান ও হাসান মাহমুদ।
কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ : সৌম্য সরকার, ভানুকা রাজাপাকসে, সাব্বির রহমান, দাসুন শানাকা, ডেভিড মালান, মুজিব উর রহমান, আল আমিন হোসেন, ইয়াসির আলী, মহিদুল ইসলাম অঙ্কন, রবিউল ইসলাম ও সুমন খান।
ম্যাচটি সরাসরি দেখুন এখানে . . ..
![]()