৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৭
শিরোনাম:

ফুটপাতবাসী ও যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন নায়িকা নুসরাত

বেশ কয়েকদিন হল ঠাণ্ডা বেশ জাঁকিয়ে পড়েছে। বাংলাদেশের মতো কলকাকাতেও ভয়াবহ শীত নেমেছে। এই শীতে যেসমস্ত মানুষের মাথার উপর ছাদ রয়েছে তাদের তো কাছে শীত উৎসবের হলেও যারা ফুটপাতে কোরোরকমে দিনযাপন করেন তাদের কাছে আতংকের।

Thank you for reading this post, don't forget to subscribe!

শীতকাল মানেই তাদের কাছে বস্ত্রহীন কষ্টের সময়। এসমস্ত দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সরকার অনেক কিছুই করার চেষ্টা করেন। সমাজের বিত্তবান ও প্রতিষ্ঠিত মানুষেরাও নিজ নিজ জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করেন অনেকেই। আবার অনেকেই গা ভাসিয়েও চলেন।

তবে কলকাতার নায়িকা ও লোকসভার সাংসদ নুসরাত জাহান দায়িত্ব এড়িয়ে যাননি। শীতের রাতে স্বামীকে নিয়ে ছুটে গেছেন শীতার্ত মানুষের জন্য কম্বল নিয়ে।

খ্রিস্টমাসের আগে শহরের দুঃস্থ ফুটপাতবাসী থেকে গরিব যৌনকর্মী সকলের জন্য সান্তাক্লজ হয়ে উঠলেন নুসরাত। এই শীতে তাদেরকে কম্বল উপহার দিলেন তিনি। কারোর কারোর হাতে নতুন জামাকাপড়ও উপহার দেন অভিনেত্রী। মাথায় দিলেন ভালোবাসার উষ্ণ ছোঁয়া।

তার মহৎ কাজে সঙ্গী হলেন স্বামী নিখিল জৈন। সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নুসরাত লিখেছেন, ‘প্রত্যেক উৎসবই আনন্দের। আর এই আনন্দ, ভালোবাসা সকলেরই প্রাপ্য। দুঃস্থ ফুটপথবাসী থেকে গরিব যৌনকর্মী সকলেরই এই ভালোবাসা প্রাপ্য।’

তবে এই প্রথম নয়, এর আগেও ফুটপাতে নেমে সংখ্যালঘু এলাকায় গিয়ে দীপাবলির উপহার হিসাবে গরিব মানুষদের জন্য জামাকাপড় বিলি করেছিলেন নুসরাত জাহান। সেখানেও তার সঙ্গী ছিলেন স্বামী।

প্রসঙ্গত, খুব শিগগিরই ‘অসুর’ ছবিতে জিৎ ও আবিরের বিপরীতে দেখা যাবে নুসরাত জাহানকে। বিয়ের পর এটাই নুসরাতের প্রথম ছবি হতে চলেছে।

Loading