৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৬
শিরোনাম:

নুরের উপর বার বার হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

নুরের ওপর বারবার হামলা হওয়ার কারণ সমন্ধে সাংবাদিকদের জানা থাকলে তথ্য জানাতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । যমুনা,ডিবিসি নিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার মিলনায়তনে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি
একথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত যতটুকু দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিক আছে বলেই আমার কাছে মনে হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদের ঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে তাহলে আমরা সেটি নিতে পারবো। এ ঘটনায় মামলা হয়েছে আপনারা জানেন। ইতোমধ্যে কয়েকজনকে ধরা হয়েছে। এদের মধ্যে যারা অভিযুক্ত কিংবা যারা প্রমাণযুক্ত হয়েছে এবং যাদের ঘটনায় দেখা গেছে তাদের অবশ্যই ধরা হবে।

Loading