৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

বগুড়ার নন্দীগ্রামে প্রতিপক্ষের হামলায় শাহীন আলম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহীন আলম রাজশাহী জেলার বাঘমারা উপজেলার যুগিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাজ্জাত হোসেন, রহমত আলী, সাখোওয়াত ও মানিকসহ ৫ থেকে ৬ জন দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ প্রতিবেশী খোরশেদ আলম, স্ত্রী মনোয়ারা বেগম, ছেলে মামুনুর রশিদ, মেয়ে খাদিজা খাতুন ও ভাগ্নি
জামাই শাহিন আলমের ওপর হামলা করে। গুরুত্বর আহত করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে শাহীন আলম চিকিৎসাধীন অবস্থা মৃত্যু হয়। নন্দীগ্রাম থানার অফিসর ইনচার্জ (ওসি) শওকত কবির এ প্রতিবেদক-কে বলেন, গত শনিবার নন্দীগ্রাম থানায় ১২জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেফতার
করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যহত আছে।

Loading