৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

বগুড়ায় বাড়ি ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

জিএম মিজান বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িঘর ভাংচুরের ঘটনায় চিকাশি ইউওনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিকালে
ক্ষতিগ্রস্থ কৃষক সুলতানহাটা গ্রামের নাহহিদ হাসান ভোলা বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন। এই মামলার এজাহারভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বড়বিলা গ্রামের নুরুল ইসলামের ছেলে রাকিবুল হাসান (১৮), মাসুদুল হক বাচ্চুর ছেলে সাগর হোসেন (৩৫), সুলতান হাটা গ্রামের মোকলেছার রহমানের স্ত্রী কবরী বেগম (৪০), মিজানুর রহমানের স্ত্রী জেসমিন বেগম (২৯), আরিফুল ইসলামের স্ত্রী রেশমা বেগম (৩৫) ও মজিবর রহমানের স্ত্রী জেসমিন বেগম (৩২)। মঙ্গলবার সকাল ১০ টার সময় ধুনটের সুলতানহাটা গ্রাামে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের
লোকজন হামলা চালিয়ে ৩ কৃষকের বাড়িঘর ভাংচুর করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এতে স্বামী-স্ত্রীসহ ৫ জন আহত হয়েছে,আহতরা হলেন- সুলতান হাটা গ্রামের মোতাহার সরকারের ছেলে খোদা বক্স (৫০), আলা বক্সের স্ত্রী মোর্শেদা খাতুন (৩০), তার ছেলে মেহেদী হাসান (১০), বুলবুল হোসেনের স্ত্রী আদুরী খাতুন (২৫) ও মীর বক্সের স্ত্রী রাহেনা খাতুন (৩৫)। আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন রয়েছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুলতান হাটা গ্রামের মোতাহার আলী ছেলে খোদা বক্স, আলা বক্স, মীর বক্স ও নাহিদ হাসানের সাথে একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আরিফুল ইসলামের জমিজমা নিয়ে বিরোধ চলছে। মঙ্গলবার সকাল ১০ টার সময় আরিফুল ইসলাম তার সঙ্গীয় লোকজন নিয়ে মীর বক্সের বাড়িতে হামলা চালায়। আরিফুর রহমানের লোকজন হামলা চালিয়ে খোদা বক্স, আলা বক্স ও মীর বক্সের ৪টি বসতঘর, আসবাবপত্র ভাংচুর করেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের লোকজন খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে। উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা বলেন, ্#৩৯;বাড়িঘর ভাংচুরের ঘটনা সত্য। তবে ওই ভাংচুরের ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। তারপরও রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ প্রতিবেদক-কে বলেন, ্#৩৯;সংবাদ পেয়ে
ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

Loading