মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। ২১তম জাতীয় কাউন্সিলের পর এটাই ছিল দলের উপদেষ্টামন্ডলীর প্রথম সভা। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা।
Thank you for reading this post, don't forget to subscribe!গত ২০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরু হয়। পরদিন ২১ ডিসেম্বর কাউন্সিলে শেখ হাসিনাকে নবমবারের মতো সভাপতি এবং ওবায়দুল কাদেরকে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৪২ জনের নাম ঘোষণা করা হয়। কমিটির বাকি ৩৯ জনের নাম বাছাই করতে প্রেসিডিয়াম সভায় আলোচনা হয়েছে বলে জানা গেছে। খসড়া তালিকার ওপর নেতাদের মতামত শুনেছেন শেখ হাসিনা। আজ রাতের মধ্যেই তালিকা চ‚ড়ান্ত করা হবে।
![]()