৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জিএম মিজান বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। জানা যায়, বুধবার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে এসআই আলহাজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার কিচক ইউনিয়নের জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কেকা ফিলিং স্টেশনের দক্ষিণ পার্শ্বে পাকা
রাস্তার উপর গাড়ী চেকিং করে হিলি বন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ এন্টারপ্রাইজ এর ঢাকা মেট্রো-ব-১১-১৩৯৯ নম্বর যাত্রীবাহী বাসটি রাত ০০.৪৫ ঘটিকার সময় বাসের ডি-৩ আসনের যাত্রীকে তল্লাশী করার সময় স্কুল ব্যাগের ভিতরে থাকা বিশেষ কায়দায় রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় ওই যাত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। আটকৃত ব্যক্তি জয়পুরহাট জেলার সদর থানার বম্বু ইউনিয়নের ধারকি গ্রামের মৃত: আব্দুর রউফ এর ছেলে রোস্তম আলী (৩৬)। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই। মাদক ব্যবসায়ী বা সেবনকারী যেই হোক না কেন তাদেরকে পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Loading