৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

বিশাল শো ডাউন নিয়ে মনোনয়ন ফরম নিলেন সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন মোহাম্মদ সাঈদ খোকন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে একটায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

বিশাল শো ডাউন নিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মনোনয়ন প্রত্যাশীদের ফরম দেওয়া শুরু হয়। ফরম দেন আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের অফিস সহকারী সৈয়দ আব্দুল আউয়াল শামীম, মোহাম্মদ আলাউদ্দিন, জিএম মাসুদ হাসান।

এর আগে বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন দুই সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম। ফজলে নূর তাপস দলীয় মনোনয়ন নেয়ায় নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে সরকারদলীয় প্রার্থী নিয়ে।

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস দলীয় সংকেত পেয়েই মনোনয়পত্র সংগ্রহ করেছেন বলে মনে করছেন অনেকে। এক্ষেত্রে বর্তমান মেয়র সাঈদ খোকন এবার মনোনয়ন বঞ্চিত হতে পারেন কেউ কেউ বলছেন। তবে শেষ পর্যন্ত দল কাকে বেছে নেবে এটি জানা যাবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠকের পর। ফজলে নূর তাপস মনোনয়নপত্র কিনলেও এতে উদ্বিগ্ন নন সাঈদ খোকন। তিনি আশাবাদী দল তাকে মনোনয়ন দেবে।

মেয়র পদে ফরমের দাম ২৫ হাজার টাকা। ফরম বিতরণ আগামী ২৭ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত চলবে। আবেদনপত্র জমা দিতে হবে আগামী ২৭ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে।

Loading