প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগে সচেষ্ট হয়ে নবীন ক্যাডেটদের সদা প্রস্তু থাকতে হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যশোরে বিমান বাহিনীর একাডেমিতে রাষ্ট্রপতির শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সশস্ত্র বাহিনীর উন্নয়নের বঙ্গবন্ধুর স্বপ্ন ও আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর সরকার গঠন করি। ক্ষমতায় এসে আওয়ামী লীগ বিমান বাহিনীর উন্নতির পদক্ষেপ নেয়। ৯৬ সালে আমরা ক্ষমতায় এসে তৎকালীন সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান মিগ-টোয়েন্টিনাইন কিনি। বিমান বাহিনীসহ সব বাহিনীকে আধুনিক করার পদক্ষেপ গ্রহণ করি। যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম কেনা হয়েছে। এখন বিমান বাহিনী অনেক বেশি দক্ষ ও চৌকশ। ক্যাডেটদের প্রশিক্ষণের মেয়াদ বাড়ানো হয়েছে। তারা বিভিন্ন বিষয়ে গ্র্যাজুয়েশন করতে পারে।
বঙ্গবন্ধুর আদর্শ মনে করিয়ে দিয়ে তিনি ক্যাডেটদের উদ্দেশে বলেন, ‘সৈনিক জীবন অত্যন্ত কঠিন জীবন, তবে পথ হারানো যাবে না। চেইন অব কমান্ড মেনে চলবেন, অধনস্তদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। সততা, একাগ্রতা, দেশপ্রেম নিয়ে, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করবেন। বিমান বাহিনীকে আমরা আরও আধুনিক করে গড়ে তুলতে চাই।
![]()