হৃদয় শীল মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র নেতা মাহবুবুল হাসান পিংকু ভূইয়া। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার হাট কৃষ্ণনগর ৮নং ইউনিয়ন পরিষদ কার্যলয় চ্ত্বরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!পৌর সভাসহ সদর উপজেলার ১২ টি ইউনিয়নের ৫ হাজার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়। এসময় অায়োজিত সমাবেশে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ ইব্রাহিম অালীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা ইউনুস শেখ, জেলা যুবদলের সভাপতি সহ সভাপতি ও ইউপি মেম্বর শহিদুল ইসলাম শহিদ, যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার, ছাএনেতা অাওয়াল খান লালন, শুকুর অালী, অামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় মাহবুবুল হাসান পিংকু বলেন, একটি মিথ্যা দূর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে অাটকে রাখা হয়েছে এর থেকে বড় জুলুম অার কিছুই নেই। তিনি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেন।
![]()