৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৮
শিরোনাম:

দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে, বললেন কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং ঘরে ঘরে একজনের চাকরি নিশ্চিত করা দলের জন্য বড় চ্যালেঞ্জ। চ্যানেল টোয়েন্টিফোর

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার ( ২৮ ডিসেম্বর) আওয়ামী লীগের নতুন কমিটি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেয়ার পর এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে এবং পরে দলের সভানেত্রী হিসেবে নতুন কমিটির সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, দলকে সরকার থেকে আলাদা করার কাজ চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ মনে করে দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সফর আপাতত স্থগিত করা হয়েছে। তবে নবগঠিত কমিটি যৌথসভা ৩ জানুয়ারি বঙ্গবন্ধু এভিনিউ অনুষ্ঠিত হবে। ওই দিনই সিদ্ধান্ত হবে টুঙ্গিপাড়া সফর কবে হবে।

বিএনপির নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিয়ে অভিযোগের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, অভিযোগ করাই হলো বিএনপির কাজ। সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে- এটা জেনেও তারা অভিযোগ করছে।

Loading