৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৫
শিরোনাম:

বাসদ কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ,আটক১০

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর মৎস্য ভবন এলাকায় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশে সংঘর্ষ হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষ শুরু হয়।সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

সংঘর্ষে বাম জোটের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

এদিকে সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের উপকমিশনার সাজ্জাদুর রহমান জানান, মৎস্য ভবন এলাকায় বাম জোট কর্মীদের থামাতে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। ব্যারিকেড ভেঙে নেতাকর্মীরা এগুতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বাম নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি।

ঘটনাস্থলে দফায় দফায় পুলিশের সঙ্গে বাম নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। মৎস্যভবন এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে।

Loading