৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫২
শিরোনাম:

দু’দলের লড়াইয়ে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর (সরাসরি)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসরটি ভালো যাচ্ছে না রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডার্সের। সিলেট ৬টি ম্যাচ খেলে ১টি এবং রংপুর ৭টি ম্যাচ খেলে ১টি ম্যাচ জিতেছে। বাকিসবগুলোতে হেরে পয়েন্ট টেবিলের একেবারে নিচে আছে এ দু’দল। আজ নিজেদের মধ্যে ম্যাচ খেলতে নেমেছে মোসাদ্দেক ও ওয়াটসনের দল।

Thank you for reading this post, don't forget to subscribe!

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচের আগে টস জিতেছেন রংপুরের সেনাপতি শেন ওয়াটসন। পরে সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। ফলে আগে ব্যাটিং করছে সিলেট।

রংপুর রেঞ্জার্স একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, শেন ওয়াটসন, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, জহুরুল ইসলাম, ফজলে মাহমুদ রাব্বী, মোহাম্মদ নবী, আরাফাত সানি, আল আমিন, মোস্তাফিজুর রহমান ও মুকিদুল ইসলাম।

সিলেট থান্ডার্স একাদশ : আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, নাজমুল ইসলাম মিলন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেফরন রাদারফোর্ড, নাইম হাসান, সোহাগ গাজী, মনির হোসাইন, এবাদত হোসেন ও নাভিদ উল হক।

ম্যাচটি সরাসরি দেখুন এখানে . . . . . . .

https://www.youtube.com/watch?v=256XTt0pVuA&feature=emb_logo

Loading