৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩০
শিরোনাম:

আমি রাধার মত কলঙ্ক চাই, বললেন নুসরাত জাহান (ভিডিও)

ঢালিউড অভিনেত্রী এবং বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। এ বছরের জুন মাসে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। বিয়ের পরেই হানিমুন সেরে কাজে ফিরেছেন। তবে তিনি রাধার মত কলঙ্ক চান। এমন কথাই জিৎকে যেন বলছেন অভিনেত্রী।
কি চমকে গেলেন? এসব কিছুই জিৎকে নুসরাত বলছেন ঠিক তবে রিল লাইফে নয়, রিয়েল লাইফে। সম্প্রতি, মুক্তি পেয়েছে জিৎ-নুসরাত-আবির অভিনীত ছবি ‘অসুর’ এর গান ‘রাধা’। যে গানের কথায় রয়েছে, আমি রাধার মত কলঙ্ক যে চাই।

Thank you for reading this post, don't forget to subscribe!

‘রাধা’ গানটি গেয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। গানটির দৃশ্যায়নে জিৎ ওরফে কিগান মান্ডীকে সবথেকে বড় দূর্গা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। প্রতিমা তৈরির ফাঁকে তার সঙ্গে নুসরাতের রসায়ন বেশ জমে উঠতে দেখা গেছে গানের দৃশ্যায়নে।

ছবিতে জিৎকে একজন ভাস্কর শিল্পীর ভূমিকায় দেখা যাবে। আর ‘অসুর’ এর রাধা গানে বেশ সুন্দরভাবেই দৃশ্যায়িত হয়েছে জিৎ-নুসরাতের রসায়ন।

প্রসঙ্গত, ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘অসুর’ ছবির ট্রেলার। জিৎ, আবির, নুসরাতের ত্রিকোণ প্রেমের গল্প উঠে আসবে। শিল্প আর ব্যাবসার লড়াই চির ধরাবে এই তিনজনের বন্ধুত্বে, সঙ্গে রয়েছে ত্রিকোণ প্রেমের দ্বন্দ্ব। শিল্পীর শিল্প না ব্যাবসা কে জেতে? তা জানতে এবং এই ত্রিকোণ প্রেমের পরিণতি কথা জানতে অপেক্ষা করতে হবে ৩ জানুয়ারি পর্যন্ত।

https://www.youtube.com/watch?v=pi55fmrE-no&feature=emb_logo

https://www.youtube.com/watch?v=elwxOcRZ1qA&feature=emb_logo

Loading