৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৮
শিরোনাম:

বাংলাদেশের সত্তা পুনঃপ্রতিষ্ঠা না করে রাস্তা থেকে সরে না যাওয়ার আহ্বান আসিফ নজরুলের

সোমবার রাজধানীর মৎস্য ভবনের সামনে ‘গণতন্ত্র উদ্ধার আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন । তিনি বলেন, প্রতিবাদের লড়াই থেকে সরে যেতে যেতে আমাদের কি অবস্থা দাঁড়িয়েছে? সরকার শুধু নয় ভারত সরকারের একটা নীতির বিরোধিতা করার জন্য ডাকসুর ভিপি নুরের ওপর হামলা হয়েছে। এর মানে হচ্ছে বাংলাদেশের মানুষকে দেখানো, কোনোরকম ভিন্নমত ও প্রতিবাদ এ সমাজে সহ্য করা হবে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, প্রতিবাদ, ভিন্নমত ও প্রশ্ন করার অধিকার মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় একটি অংশ। ৭২’র সংবিধানের একটি অংশ। মানুষ চুরি করেছে, বাংলাদেশের শাসকরাও অতীতে ভোট চুরি করেছে। কিন্তু দেশের ১৬ কোটি মানুষকে সাক্ষী রেখে, তাদেরকে বঞ্চিত করে, বন্দী করে এরকম নির্লজ্জভাবে ভোট চুরি বাংলাদেশ আগে কখনো দেখি নাই। এটা এতটাই হৃদয়বিদারক ছিল যা কল্পনা করতে পারি নাই।

তিনি আরও বলেন, বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার যদি স্বাধীন থাকতো, সত্যিকার অর্থে যদি আইনের শাসন থাকতো, তাহলে আজকে যারা ক্ষমতার মসনদে বসে আছেন তাদের অনেকেরই আজকে জেলে থাকার কথা ।

Loading