৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৫
শিরোনাম:

টোকা দিলে ঝরে যাবে বিএনপি : ওবায়দুল কাদের

সোমবার একাদশ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করলে সমুচিত জবাব দেয়া হবে। আওয়ামী লীগ এখন অনেক সংগঠিত। সারাদেশে এখন সুশৃঙ্খল একটি দল। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রমাণ দিয়েছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা রাজপথে থাকবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আন্দোলন করবেন, করেন। কিন্তু সহিংসতা করলে আমরা মোকাবিলায় প্রস্তুত। যেকোনো পরিস্থিতিতে যদি আমরা মিটিং করতে চাই পাঁচ মিনিটে পাঁচ হাজার মানুষ জমায়েত করার শক্তি আওয়ামী লীগের আছে। এই স্বপ্ন যারা দেখছেন, তাদের স্বপ্ন উড়ে যাবে।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আব্দুর রহমান বলেন, কোনো অজুহাতে, রাজপথের কোনো আন্দোলনে খালেদা জিয়ার মুক্তি হবে না। আওয়ামী লীগ প্রস্তুত থাকবে। খালেদা জিয়ার মুক্তি মীমাংসা আদালতেই হতে হবে। তার মুক্তি আন্দোলনের নামে কোনো নৈরাজ্য করলে দাঁতভাঙা জবাব দেবো।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ মন্নফীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদম আফম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, কাযনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

Loading