৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫২
শিরোনাম:

রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাবিথ আউয়াল

মনোনয়নপত্র জমা দিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে এসেছেন বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১:৫২ মিনিটে তিনি নির্বাচন কমিশনের পিছনের ভবন দিয়ে তিনি প্রবেশ করেন। প্রবেশের সময় নির্বাচন কমিশনের কর্মকর্তা তাকে চিনতে না পারায় বিপত্তিতে পড়েন তিনি। তাবিথ আউয়াল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিনপি সমর্থিত মেয়র প্রার্থী।

Thank you for reading this post, don't forget to subscribe!

এরপর দুপুর ১টা ৫৫ মিনিটে যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের হাতে মনোনয়নপত্র জমা দেন।

তাবিথ আওয়ালের নাম রিটার্নিং কর্মকর্তার কাছে প্রস্তাব করেনমো. শহিদুল আলম এবং সমর্থন করেন জসীম উদ্দিন। তার সঙ্গে ছিলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

এসময় রিটার্নিং কর্মকর্তার কাছে তারা ধড়-পাকড় ও বিএনপি নেতাকর্মীকে যেনো হয়রানী না করা হয় এ অনুরোধ করেন। এসময় রিটার্নিং কর্মকর্তা হয়রানি করা হবে না বলে আশ্বস্থ করেন।

Loading